আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে সেনা অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারী আটক - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে সেনা অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারী আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
শ্রীনগরে সেনা অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারী আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে সেনা বাহিনী।রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের জজ বাড়ি এলাকায় সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রাণ সুশিল দাস (৪৮) ও মো. সোহেল (৩৯) নামে ২ মাদক কারবারীকে আটক করেন।আটককৃত সুশিল দাস উপজেলার সমষপুর গ্রামের প্রাণ কৃষ্ণ দাসের ছেলে ও মো. সোহেল একই উপজেলার ষোলঘরের সদরামপুরের আব্দুস সাত্তারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তল্লাশি করে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৫৪০ টাকা উদ্ধার করা হয়।রাত ৯টার দিকে আটককৃত ব্যক্তিদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।

শ্রীনগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে রাতে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।