আজঃ মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে নতুন ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে নতুন ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
শ্রীনগরে নতুন ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

মুন্সীগঞ্জের শ্রীনগরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার  হাছিবুর রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ইউএনও’র সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ১৭ই মার্চ ২০২৬ইং তারিখে ইউএনও হিসেবে হাছিবুর রহমান শ্রীনগর উপজেলায় যোগদান করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত শ্রীনগর উপজেলা প্রতিনিধি গণ।