মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাগ্যকুল ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভাগ্যকুল মাঠপাড়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ. কে. এম ফখরুদ্দিন রাজী।
ভাগ্যকুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শেখ মো. মনীরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি খোরশেদ আলম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর টি. এম বেলাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান মীর, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মজিবুর রহমান ও মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আ. হান্নান, আ. মান্নান, আমিনুল ইসলাম, হাবীবুর রহমান মাস্টার, মো. আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।