আজঃ মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সুমন টিম চ্যাম্পিয়ন - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সুমন টিম চ্যাম্পিয়ন


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
শ্রীনগরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সুমন টিম চ্যাম্পিয়ন

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেরে মাঠে চল”স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাডমিন্ট টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলায় মো. সুমন শেখ টিম চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতামূলক খেলায় মো. সাব্বির শেখ টিমকে মো. সুমন শেখ টিম পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

শনিবার রাত ৮টার দিকে অরবিন্দ ভয়েল এন্ড কোম্পানির কর্ণধার ও শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সুমন শেখের সার্বিক সহযোগিতায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাজার প্রাঙ্গণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিবন্দী দারুস সালাম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক হাজী নজরুল ইসলাম বাবুল শেখের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আব্দুল মতিন উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম সেন্টু মুক্তার, মো. লুৎফর রহমান মিন্টু হাওলাদার, হাসিম আলী আমিন হাওলাদার, মো. লুৎফর রহমান সরদার, মো. রজ্জব আলী বাশার, মো. নুরুল আলম বেপারী, আব্দুর রশিদ শেখ প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার যুবক ও তরুণ সমাজের ব্যক্তিবর্গ।

আনন্দ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলায় ট্রফি হিসেবে চ্যাম্পিয়ণ ও রানারআপ টিমকে মোট ৪টি এলইডি টেলিভিশন দেওয়া হয়।আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।