আজঃ , , মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি হলেন সোহেল রানা - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি হলেন সোহেল রানা


তাইজুল ইসলাম উজ্জ্বল প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি হলেন সোহেল রানা ছবিঃ যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মুন্সীগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার সিরাজদিখান উপজেলার সন্তান মোহাম্মদ সোহেল রানা।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গজারিয়া উপজেলার সন্তান মোজাম্মেল হক মুন্না।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন দেন।কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য।

নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন পর মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছে দলটির তৃনমূলের নেতাকর্মীরা।পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর জেলার বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে বলে মনে করেন সচেতন বিএনপি সমর্থকরা।

নাম প্রকাশ না করার শর্তে যুবদলের এক নেতা বলেন, পরিক্ষিত ছাত্র নেতা থেকে উঠে আসা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল রানার মাধ্যমে বিগত দিনের চেয়ে অনেক বেশী শক্তিশালী ও সুসংগঠিত হবে মুন্সীগঞ্জ জেলা যুবদল সহ এর আওতাধীন উপজেলা পৌর যুবদল সহ জেলার যুবদলের সকল ইউনিট।