আজঃ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া


তাইজুল ইসলাম উজ্জ্বল প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেল সারে ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের থৈরিগাঁও চৌরাস্তায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী।

এতে অন্যন্যের মাঝে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস ও আনোয়ার হোসেন ভূঁইয়া, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইয়াসিন সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, কোলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রমজান খানসহ দলীয় নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পাঠ করেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্।