মুন্সীগঞ্জের শ্রীনগরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে উপজেলার সিংপাড়া এলাকার কেসি রোড সংলগ্ন একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেসি রোড দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে আশপাশে খোঁজ নিয়ে সামশুল শেখের জমির মধ্যে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।
শ্রীনগর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, ধারনা করা হচ্ছে কয়েকদিন পূর্বে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পুরুষের মরদেহটি ফেলে রাখা হয়। পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে। লাশটির আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।