আজঃ , , শ্রীনগরে ভুয়া ডাক্তার গ্রেফতার ক্লিনিক সিলগালা - বিক্রমপুর প্রতিদিন

শ্রীনগরে ভুয়া ডাক্তার গ্রেফতার ক্লিনিক সিলগালা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
শ্রীনগরে ভুয়া ডাক্তার গ্রেফতার ক্লিনিক সিলগালা ছবি : ভুয়া ডাক্তার মিলন।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাড়পত্র বিহীন বেসরকারি একটি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া এমবিবিএস ডিগ্রি ধারী এক ডাক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন।

গতকাল শনিবার বিকালে উপজেলার আল-আমীন বাজারের আপন মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার মো. মঞ্জুরুল আলম ভুয়া এমবিবিএস ডাক্তার লুৎফর রহমান মিলনকে আটক করে শ্রীনগর থানায় হস্তান্তর করেন।এ সময় ভুয়া ডিগ্রিধারী ডাক্তার দিয়ে রোগীর চিকিৎসা দেয়ায় ও কিছু কাগজপত্র না থাকায় আপন মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়।

এর আগে ভুয়া ডাক্তার লুৎফর রহমান মিলন শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তার সামী জেনারেল হাসপাতালে দীর্ঘ দিন রোগী দেখেছেন।

এবিষয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তোহা মোহাম্মদ শাকিল জানান, ভুয়া ওই চিকিৎসকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।