আজঃ সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ মো. আব্দুল্লাহ্ - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ মো. আব্দুল্লাহ্


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
শ্রীনগরে সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি শেখ মো. আব্দুল্লাহ্

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ষোলঘরে অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও রোগীদের সাথে কথা বলেন। এ সময় এমপিকে কাছে পেয়ে কয়েকজন রোগীকে হাসপাতালের চলমান অনিয়মের বিষয়ে অভিযোগ করতে দেখা গেছে।

হাসপাতাল পরিদর্শন শেষে এমপি শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, হাসপাতালে ডাক্তার আছে তো নার্স নেই। জলবলের অভাব জানতে পারলাম হাসপাতালে কোন অ্যাম্বুলেন্স নেই। তিনি বলেন, এখানে কোন রোগী যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখতে হবে। হাসপাতালে অনিয়মিত ডাক্তার ও নার্স-স্টাফদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তা নিদের্শনা দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এমপি আলো বলেন, খুব শিঘ্রই এব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শংকর কুমার পাল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমসসহ অন্যান্যরা।