আজঃ মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
শ্রীনগরে ক্রীড়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ক্রীড়া দিবসে শ্রীনগরে বর্ণাঢ্য র‌্যালি। ছবি : বিক্রমপুর প্রতিদিন।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ আলী, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, সহকারী শিক্ষক আলতাফ হোসেন উজ্জ্বল,  রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান শেখ, কুকুটিয়া কমলাকান্ত ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্কাউট সদস্যরা।

পরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।