ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক দুটি প্রাইভেটকার কার দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে।বৃহস্পতিবার বিকালের দিকে হাইওয়ে সড়কের শ্রীনগর উপজেলার উমপাড়া ও কেউটচিড়া এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন উপজেলার ষোলঘরের উমপাড়ার রায়হান (৩০), ইস্রাফিল (২৫), শ্রীনগরের বিল্লাল (৩৫), ঢাকার বাড্ডার রফিকুল (৩৫), শ্রীনগর হরপাড়ার আতিকুর (৫০) ও বাঘড়ার বিল্লাল হোসেন (৩৪)।ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উমপাড়া ও কেউটচিরা নামক স্হানে মাওয়াগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এদুর্ঘটনা ঘটে।খবর পেয়ে পৃথক দুই স্হান থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।