আজঃ মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ শ্রীনগরে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
শ্রীনগরে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা হয়েছে।সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা, শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক শেখ ইউনুস আহমেদ, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম প্রমুখ।

সভায় নববর্ষকে বরণ করতে  বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃকিত অনুষ্ঠান ও মেলা-উৎসব সরকারি নিয়ম মেনে পালন সহ নানা বিষয়ে আলোচনা হয়।