মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার কেয়টখালীতে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৩৮) নামে এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।জিয়াউর রহমান শ্রীনগর কৃষি অফিসের উপ- সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন।মঙ্গলবার সকালে এদুর্ঘটনা ঘটে।নিহত জিয়াউর রহমান ঢাকার ধামরাইয়ের শিমুলিয়া এলাকার মো. আব্দুল কাদেরের পুত্র।মর্মান্তিক এদুর্ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।নিহত জিয়াউরের সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

এলাকাবাসী জানান, ওই কৃষি কর্মকর্তা কেয়টখালী এলাকার রেল লাইনের ওপর দিয়ে হেঁটে পেশাগত কাজে যাচ্ছিলেন।হঠাৎ পিছন থেকে খুলনাগামী সূবর্ণ এক্সপ্রেস নামের ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল সাড়ে আটটার দিকে খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তিনি মারা যান।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. নাফিজ খান বলেন, চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মাওয়া রেলওয়ে স্টেশন পুলিশের এএসআই আব্দুল মালেক জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।