মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়ায় ২টি রান্নাঘর আগুনে পুড়ে গেছে।রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আটপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি বাড়িতে এঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের ঘটনায় আটপাড়া গ্রামের নঈমুদ্দিন মাঝির ছেলে খোকন মাঝি ও প্রতিবেশী মোতাহার হোসেনের ছেলে আনোয়ার হোসেনের রান্নাঘর পুড়ে যায়।
স্থানীয়রা জানান, হঠাৎ করে খোকন সাঝির বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে বালতি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে খোকন মাঝির ১টি ও আনোয়ার হোসেনের ১টি করে রান্নাঘর পুড়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।অগ্নিনির্বাপন করায় আশপাশের অন্যান্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়।ধারানা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। রান্নাঘরে অতিরিক্ত লাকড়ি ও ওপরে বিদ্যুতিক তার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।এতে ওই বাড়িতে টিনের দুচালা দুটি রান্নাঘর পড়ে যায়।