মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ৩ বোতল ফেন্সিডিল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর ফ্যান কারখানার পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমি থেকে পিস্তলসহ মাদক উদ্ধার করেন র্যাব-১০’র সদস্যরা।

র্যাব-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র পুলিশ সুপার তাপশ কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর সিপিসি-২, ভাগ্যকুল ক্যাম্পের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলিসহ মাদক উদ্ধার করে।অস্ত্র, গুলিসহ মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।