আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ভাগ্যকুলে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিপন র‌্যাবের হাতে গ্রেফতার - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ভাগ্যকুলে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিপন র‌্যাবের হাতে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ
ভাগ্যকুলে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিপন র‌্যাবের হাতে গ্রেফতার ছবি : শিপন হাওলাদার।

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. শিপন হাওলাদার (৩৫) গ্রেফতার হয়েছে।সে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে।সোমবার সকাল পৌণে ১১টার দিকে ভাগ্যকুল খালপাড় এলাকা থেকে র‌্যাব-১০’র সিপিসি-২, ভাগ্যকুল ক্যাম্পের র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র পুলিশ সুপার তাপশ কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান মো. শিপনের বিরুদ্ধে শ্রীনগর থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।মামলা নং- ২০ (৬) ১৯।সে ওই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।আসামী শিপন এতোদিন আত্মগোপন করেছিল।গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।