আজঃ বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ মুন্সীগঞ্জ-১ আসনে সিপিবি'র প্রার্থী এডভোকেট আব্দুর রহমানের মনোনয়নপত্র জমা - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

মুন্সীগঞ্জ-১ আসনে সিপিবি’র প্রার্থী এডভোকেট আব্দুর রহমানের মনোনয়নপত্র জমা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ-১ আসনে সিপিবি’র প্রার্থী এডভোকেট আব্দুর রহমানের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে মার্কার প্রার্থী এডভোকেট আব্দুর রহমান।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিপিবির জেলা কমিটির বর্তমান সভাপতি কমরেড শ,ম কামাল হোসেন, সাবেক সভাপতি কমরেড হামিদা খাতুন, সদস্য সান্দ্র মোহন্ত, কমরেড নাসিরুদ্দিন নাসু, কমরেড নাজমা আক্তার ময়না, মাহমুদুল হাসান নীরব, ফারুক আহমেদ ঢালী, আনোয়ার হোসেন, আ. আজিজ, সাইফুল ইসলাম, সুদীপ্ত সাহা বাধনসহ সিপিবির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়ন জমা শেষে সিপিবি নেতারা বলেন, গণতন্ত্র, মানুষের অধিকার এবং সামাজিক ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন এডভোকেট আব্দুর রহমান।