আজঃ , , শ্রীনগরে মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে দুই চাচা আহত - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে দুই চাচা আহত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
শ্রীনগরে মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে দুই চাচা আহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকাসক্ত ভাতিজার উপর্যুপরি ছুরিকাঘাতে দুই চাচা আহত হয়েছে।আহত দুই চাচার মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় পুলিশ ভাতিজা লিয়নকে (২০) গ্রেফতার করেছে।গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কবুতর খোলা গ্রামের লিটন শেখের সাথে তার ভাইদের মধ্যে জায়গাজমি সংক্রান্ত বিরোধ চলছিলো।এনিয়ে লিটন শেখের মাদকাসক্ত ছেলে লিয়ন তার আপন চাচা ইকবাল হোসেনকে নিয়ে নানা রকম কথা রটাচ্ছিল।গত বুধবার সন্ধ্যায় ইকবাল হোসেন ও তার ভাই আমির হোসেন মিলে ভাতিজা লিয়নের কাছে এর কারণ জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে ইকবাল হোসেনকে উপর্যুপরি আঘাত করতে থাকে।এ সময় অন্য চাচা আমির হোসেন এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।পরে স্থানীয়রা এসে লিয়নকে আটক করে পুলিশে সোপর্দ করে।আহত ইকবাল হোসেন ও আমির হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।যাহার মামলা নং- ১৪(৭)২৬।

এবিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জুয়েল মিঞা বলেন, এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।অভিযুক্ত লিয়নকে আটক করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।