মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচরে মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের মোল্লারচর এলাকায় মুন্সীগঞ্জ থানার আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন। সভার সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক নাদিম হোসাইন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
মুন্সীগঞ্জে মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবেই এ ধরনের সভার আয়োজন করা হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন,, চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকার পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য মনির হোসেন মোল্লা, খোকন মিয়া, আক্তার হোসেন, এলাকার গন্যমান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জসিম, মোহাম্মদ কবির মোল্লা, মোহাম্মদ সেলিম মিয়া, পল্লি চিকিৎক কামরুজ্জামান, পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম মনিরুজ্জামান, বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম নিয়ামত উল্লাহ। এছাড়া উত্তর ইসলামপুরের গন্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন, জজ মিয়া, মোহাম্মদ মহিউিদ্দিন, বুরজাহান, মাসুদ মিয়া, রায়হান মিয়া।
আরও উপস্থিত ছিলেন, হারুন মোল্লা, তাইজুল ভান্ডারি, মোহাম্মদ স্বাধীন, মো. দেলোয়ার হোসেন, মো. বিল্লাল, আক্তার মোল্লা, দিদার মোল্লা, আবুল হাসান মুন্সিসহ আরও অনেকেই।