আজঃ , , ভাগ্যকুলে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৩ - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ভাগ্যকুলে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৩


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
ভাগ্যকুলে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিসহ ৩ জন কে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।পুলিশ জানায়, গত ২৫ আগস্ট উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রিয়া চৌধুরীকে (২৬) গ্রেফতার করা হয়।রিয়া চৌধুরী ওই এলাকার রিপন চৌধুরীর মেয়ে ও মো. মনিরের স্ত্রী।

এদিন পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী উপজেলার শ্রীধরপুর এলাকার মৃত লক্ষণ মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডল (৪৫) ও শ্রীনগর সদর এলাকার দেউলভোগের ফটিক সাহার ছেলে উত্তম সাহাকে (৩০) গ্রেফতার করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, আসামীদের গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।