মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নিয়ে এক কিশোরকে বলাৎকারের অভিযোগে নিরব শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত নিরব উপজেলার বীরতারা ইউনিয়ন মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. ধেনু মিয়ার ছেলে।গত মঙ্গলবার বিকালে বীরতারা ইউনিয়নের সালেপুর চকে ওই কিশোরকে বলাৎকারের অভিযোগে নিরবকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতেই অভিযুক্ত নিরব শেখকে গ্রেফতার করা হয়।বলাৎকারের ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন এলাকার তিন কিশোরকে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেয় অভিযুক্ত নিরব।পরে কৌশলে তাদের মধ্যে দুইজনকে সেখান থেকে সরিয়ে দিয়ে এক কিশোরকে একা রেখে দেয়।১৫ বছর বয়সী ওই কিশোরকে বলাৎকার করে নিরব। পরে ভুক্তভোগী কিশোরের হাতে গাঁজা ধরিয়ে দিয়ে তাকে বলাৎকারের ঘটনা কাউকে জানাতে নিষেধ করে এবং জানাজানি হলে তাকে মাদকসেবী হিসাবে প্রচার করা হবে এবং ভয়ভীতি প্রদর্শন করে।ভুক্তভোগী কিশোর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্র।
ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হন।পরে ওই কিশোরের পরিবার শ্রীনগর থানায় এসে বিষয়টি পুলিশকে অবহিত করে।পুলিশ মামলা গ্রহন করে রাতেই অভিযান চালিয়ে বীরতারা গ্রাম থেকে নিরবকে গ্রেফতার করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুয়েল মিয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নিরব শেখকে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।