শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর আড়াইটার দিকে প্রতিষ্ঠানটির শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খাঁন।
শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম।এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি শিক্ষার মাননোন্নয়ন ও ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন।এবং সে লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।