আজঃ শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ শ্রীনগরে নারী মাদক কারবারি গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে নারী মাদক কারবারি গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
শ্রীনগরে নারী মাদক কারবারি গ্রেফতার, গাঁজা ও ইয়াবা উদ্ধার ছবি : নারী মাদক কারবারি লাকী আক্তার পুলিশের হাতে গ্রেফতার।

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে লাকী আক্তার (৪২) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।

লাকী আক্তার বাড়ৈখালী দক্ষিণ হাটির মরহুম হামিদুর রহমানের স্ত্রী।তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন ও  এএসআই শাজাহান মিয়া উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের দক্ষিণ হাটি জমশের ফকিরের মাজারের সংলগ্ন রাস্তা থেকে লাকী আক্তার কে আটক করেন।এ সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুয়েল মিয়া জানান, লাকি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।