ঐতিহ্যবাহী আড়িয়ল বিলে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীরগর-সিরাজদিখান) সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।প্রধান অতিথি এমপি শেখ মো. আব্দুল্লাহ সোমবার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান গণ ও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল হতে বির্স্তীণ আড়িয়ল বিলে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্প্রদ উন্নয়নের লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি শেখ মো. আব্দুল্লাহ।