আজঃ , , শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত গরু সহ ২চোর গ্রেফতার - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত গরু সহ ২চোর গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত গরু সহ ২চোর গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাইকৃত গরু উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাহিদুল ইসলাম (৩৭) ও সোহেল বেপারী (৩৭) নামে ২ চোরকে গ্রেফতার করে।

এর আগে গত ১৭ জুলাই রাতে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামের ছায়েদ মৃধার গোয়াল ঘর থেকে একটি ষাড় গরু চুরি হয়ে যায়।এঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজের সূত্রধরে শ্রীনগর থানা পুলিশ অনুসন্ধান শুরু করে।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অভিযুক্ত মাহিদুল ইসলাম ও সোহেল বেপারীকে গ্রেফতার করা হয়।পরে তাদের দেওয়া তথ্য মতে শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকার কামিল শেখের পরিত্যক্ত ঘরের সামনে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ষাড় গরুটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাহিদুল ইসলাম কুড়িগ্রামের বেলদহ গ্রামের মরহুম সাত্তার আলীর ছেলে।সে বর্তমানে শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকার শুক্কুর আলীর বাড়ির ভাড়াটিয়া।সোহেল বেপারী উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ এলাকার পশ্চিম চকেরপাড়ার বেদার হোসেনের ছেলে ও ওই এলাকার বাসিন্দা।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, উদ্ধারকৃত গরুটির আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা।বুধবার দুপুরের দিকে আসামীদের মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।