আজঃ , , ভাগ্যকুলে পুলিশের ওসির বাড়িতে চুরি - বিক্রমপুর প্রতিদিন
৮লাখ টাকার ক্ষতি

ভাগ্যকুলে পুলিশের ওসির বাড়িতে চুরি


তাইজুল ইসলাম উজ্জ্বল প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
ভাগ্যকুলে পুলিশের ওসির বাড়িতে চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় ৮লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার দাবী করেছে মালিক পক্ষ।

বাড়ির মালিক তোতা মিয়া বেপারী জানান, তার ছেলে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্বরত আছেন।সম্প্রতি তিনি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।তার পরিবারের সদস্যরা পুলিশ ছেলেকে দেখতে ঢাকায় অবস্থান করায় এই সুযোগে চোর চক্র তার ফাঁকা বাড়িতে চুরি সংগঠিত করে।এতে তার পরিবারের প্রায় ৮লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে দাবী করেন তিনি।

তিনি আরও জানান, গত ০২ মাস আগে প্রতিবেশী জাহাঙ্গীর মৃধার বাড়ীতে একইভাবে চুরির ঘটনা ঘটে।ওই ঘটনায় স্থানীয় সাগর নামের এক চোর ধরা পরে ও রফিক, মেহেদী সহ কয়েকজনের নাম উঠে আসে।পরে খোয়া যাওয়া মালামাল উদ্ধার হয়।তাঁরাই আমার বাড়িতে চুরি করে থাকতে পারে বলে ধারণা।এঘটনার সুষ্ঠ তদন্তের দাবী জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সময়ে ভাগ্যকুল ও মান্দ্রা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে গেছে কয়েকগুণ।পাশাপাশি মাদক ও অনলাইনে জুয়ায় জড়িয়ে পরেছে অনেকে।তাই চুরির মতো অপরাধ বেড়ে গেছে আগের তুলনায়।এসব রুখতে প্রশাসনের সঠিক নজরদারি প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

এবিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।