আজঃ , , ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মেনকা সরকার (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।তিনি ঢাকার দোহার উপজেলার খরিয়া খালপাড় এলাকার বাসিন্দা ও ওই এলাকার মৃত নিরেন সরকারের মেয়ে।গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ঢাকামুখী আরাম পরিবহন থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে মরদেহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।