‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহক সেবা মাস উপলক্ষ্যে গ্রাহক ও শুভাকাঙ্খিদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শ্রীনগর শাখার আয়োজনে প্রতিষ্ঠানটিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাঃ মুজাহেরুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহীম সরকার, কামাড়গাও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর খান।
এসময় আরো উপস্থিত ছিলেন গ্রাহক তাজমা আক্তার, ব্যবসায়ী মো. নুরুজ্জামান, মেসার্স উর্মী এন্টারপ্রাইজের কর্ণধার মো. ওবায়দুল ইসলাম ইয়ামিনসহ সম্মানিত গ্রাহক বৃন্দ।
এদিন পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. আল আমিন হাওলাদার, ইসলামী সংগীত পরিবেশন করেন মো. মারুফ হোসাইন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকটির শ্রীনগর ব্রাঞ্চের ম্যানেজার মো. গোলাম সারওয়ার।