মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাবের অভিযানে শয়ন মন্ডল (৪২) নামে একজন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে।গত সোমবার সকালের দিকে উপজেলার হাঁসাড়া বাজার এলাকা থেকে ওই আসামীকে গ্রেফতার করেন র্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর (ভাগ্যকুল) ক্যাম্পের র্যাব সদস্যরা।

শয়ন শ্রীনগর সদর এলাকার ব্রজের পাড়ার শ্রী শ্যামল মন্ডলের ছেলে।তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকের মামলা রয়েছে।মামলা নং-২৮ (০৮) ২৩।
র্যাব-১০ এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা উপজেলার হাঁসাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী শয়নকে গ্রেফতার করে।আসামীর বিরুদ্ধে পরবর্তী আনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।