আজঃ সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ তারেক রহমানের আগমন উপলক্ষে ভাগ্যকুলে বিএনপির আনন্দ মিছিল - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

তারেক রহমানের আগমন উপলক্ষে ভাগ্যকুলে বিএনপির আনন্দ মিছিল


তাইজুল ইসলাম উজ্জ্বল প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ
তারেক রহমানের আগমন উপলক্ষে ভাগ্যকুলে বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর চৌরাস্তায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শ্রীনগর-দোহার সড়ক প্রদক্ষিন করে ভাগ্যকুল বাজারে গিয়ে শেষ হয়।এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট রফিকুল আমিন খান।

বক্তব্যে রফিকুল আমিন খান বলেন, দীর্ঘ ১৭বছর পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে আসছে, এ জন্য আমরা সকলে আনন্দিত।জিয়া পরিবার মানে বাংলাদেশ।জিয়া পরিবার যদি সুস্থ থাকে তাহলে বাংলাদেশ সুস্থ থাকে।একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জিয়া পরিবারের প্রত্যয় সবসময়।বাংলাদেশ কে দুর্নীতি মুক্ত রাখার জন্য বিএনপি পরিবার দৃঢ় প্রতিজ্ঞ।আমাদের সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার জন্য শেখ হাসিনা সরকার ও ফখরুল সরকার আমাদের নেতা তারেক রহমানকে অত্যাচার নির্যাতন করে।যার কারনে তিনি চিকিৎসা নেয়ার জন্য সূদুর লন্ডনে চলে যান।দীর্ঘদিন সেখানে থাকার পর আগামীকাল তিনি দেশে ফিরছেন সে জন্য আমরা সকলে আনন্দিত।

আনন্দ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল জলিল মাদবর, প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন রিজভী, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান জুয়েল মৃধা, ভাগ্যকুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাঞ্চন তালুকদার, সদস্য সচিব মো: আনোয়ার, ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জমির শিকদার সহ বিএনপি, যুবদল, ছাত্রদল‌ের নেতাকর্মীরা।