মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের অভিযানে চোরাইকৃত বাইসাইকেল ও টেবিলফ্যানসহ হত্যা মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়েছে। আসামীর নাম মো. সাগর (৩০)।সে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।গত সোমবার সকালের দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের যশুরগাঁও বাইপাশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টিম বাইপাশ এলাকায় অভিযান চালিয়ে আসামী সাগরকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় মামলা রয়েছে।সে ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুয়েল মিয়া জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।