মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকবাংলো মার্কেটের পাশে জেলা পরিষদের বরাদ্দকৃত জায়গা দখলের পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে।শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ডাকবাংলো সংলগ্ন বরাদ্দকৃত ওই জায়গার দোকানের সামনে এই প্রতিবাদ সভা অনু্িঠত হয়।

এ সময় লিজসূত্রে মালিক পক্ষের মধ্যে বক্তব্য রাখেন মনিরুজ্জামান ডিএম, ফারুক ঢালী, মোখলেছুর রহমান ও বৃষ্টি আক্তার।
বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা আসলামের যোগসাজসে বিএনপি নেতা মো. বাবুল ও তার স্ত্রী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম দলবল নিয়ে গত বুধবার দুপুরের দিকে বরাদ্দকৃত দোকান অবৈধভাবে দখলের চেষ্টা করে। লিজ মালিক পক্ষের লোকজনের বাঁধার মুখে অভিযুক্তরা ব্যক্তিরা তাদের লোকজন নিয়ে চলে যায়। এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেন তারা।