আজঃ , , শ্রীনগরে দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

বাঘড়া সুরুপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়

শ্রীনগরে দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


তাইজুল ইসলাম উজ্জ্বল প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
শ্রীনগরে দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছবি : ইয়ার আলী মোল্লা ও তুষার চক্রবর্তী।

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।উপজেলার বাঘড়া সুরুপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী মোল্লার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও একই শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক তুষার চক্রবর্তীর বিরুদ্ধে শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শতবছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানটিতে এর আগেও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ইয়ার আলী মোল্লার অর্থ আত্মসাৎ ও ইংরেজি শিক্ষক তুষার চক্রবর্তীর শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টি জানাজানি হলে আবারও আলোচনায় আসে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা নিয়ে।

অনুসন্ধানে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে লেকচার কোম্পানির গাইড অনুমোদনের নামে কোম্পানিটির কর্মকর্তাদের সাথে দের লক্ষ টাকার চুক্তি হয় প্রধান শিক্ষক ইয়ার আলী মোল্লার।পরে চুক্তির ১লক্ষ টাকা নিয়ে লেকচার গাইড অনুমোদন দেন প্রধান শিক্ষক ইয়ার আলী মোল্লা।পরে বিষয়টি জানাজানি হলে প্রায় ১১মাস পরে প্রতিষ্ঠানটির এডহক কমিটির আহ্বায়কের কাছে টাকাটি ফেরত দেন তিনি।

এদিকে একই শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক তুষার চক্রবর্তীর বিরুদ্ধে শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

বাঘড়া সরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রবিন শেখ, রনি ভাঙ্গি, তুহিন মোল্লা বলেন, ২০২৪ইং সালের এসএসসির টেস্ট পরিক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র পরিক্ষা খারাপ হওয়ার কথা তুষার চক্রবর্তী স্যারকে জানালে তিনি তার বাসায় ডেকে নেন।পরে হাতের লেখা দেখে খাতা খুজে বের করে শিক্ষার্থীরা।সেখানে উত্তর পত্র থেকে পূনরায় লেখার সুযোগ করে দেন শিক্ষক তুষার চক্রবর্তী।

লেকচার কোম্পানির আর্থিক লেনদেনের বিষয়ে বাঘড়া সরুপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।শিক্ষক তুষার চক্রবর্তীর বিষয়ে বলেন গভর্নিং বডির নির্দেশ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা দেয়ার বিষয়ে শিক্ষক তুষার চক্রবর্তী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।এবিষয়ে কমিটির নিষেধ আছে কথা বলার।

বাঘড়া সরুপচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক মো: আলী খান সাগর প্রধান শিক্ষকের টাকা নেয়ার বিষয়টি শিকার করে এসকল বিষয়ের সঠিক সমাধানের জন্য শিক্ষা অফিসারের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলাম বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।