আজঃ শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ভাগ্যকুলে সেনা অভিযানে ২০২পিস ইয়াবাসহ মাদক কারবারি সবুজ হাওলাদার আটক - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ভাগ্যকুলে সেনা অভিযানে ২০২পিস ইয়াবাসহ মাদক কারবারি সবুজ হাওলাদার আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
ভাগ্যকুলে সেনা অভিযানে ২০২পিস ইয়াবাসহ মাদক কারবারি সবুজ হাওলাদার আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ সবুজ হাওলাদার (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা।

গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়।সেনা বাহিনী পরে আটককৃত ওই মাদক কারবারিকে স্থানীয় থানায় হস্তান্তর করে দেয়।

কম্পোজিট ৯৯ বিগ্রেডের অধীনে শ্রীনগর আর্মি ক্যাম্প প্রেস বিজ্ঞতির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ হাওলাদারকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ২০২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।

ওই বিজ্ঞপিতে আরো বলা হয়, সবুজ হাওলাদার শ্রীনগর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সন্ত্রাসী, নাশকতা কর্মকান্ডে জড়িত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে।