আজঃ , , শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচের ভিডিও ভাইরাল - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচের ভিডিও ভাইরাল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচের ভিডিও ভাইরাল

মুন্সীগঞ্জের শ্রীনগরে সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় এক কৃষক দল নেতার নাচগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বারেক শেখকে ওই ভিডিওতে মদ্যপ অবস্থায় নারীসহ নাচছেন।ভিডিওটি ফেসবুকে ভাইরালের পর দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন, বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নারীসহ নাচগান করে বারেক শেখ বিতর্কের সৃষ্টি করেছে।এই বয়সে তার এ ধরনের কর্মকাণ্ডে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযুক্ত কুকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বারেক শেখের কাছে জানতে চাইলে তিনি শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতির বরাত দিয়ে বলেন, ‘‘ওই সময় তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।এ ব্যাপারে উপজেলার সভাপতির সাথে কথা বলেন।’’

শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতি মো. শাহ আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি মুখ খুলতে রাজি হননি।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ই আগস্ট রাতে কুকুটিয়া ইউনিয়নের সুরুদীয়া গ্রামে একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে কৃষক দলের নেতা বারেক শেখ মদ্যপ অবস্থায় নারীসহ নাচগান করেন।পরে বারেক শেখের বেপরোয়া নাচগান ও নারীসহ টাকা উড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।