আজঃ , , শ্রীনগরে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড গুলি উদ্ধার করলো র‌্যাব - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগরে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড গুলি উদ্ধার করলো র‌্যাব


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
শ্রীনগরে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড গুলি উদ্ধার করলো র‌্যাব ছবি: উদ্ধারকৃত শর্টগানের গুলি।

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার হয়েছে।র‌্যাব-১০ গত সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাঘড়া বাজারের পূর্ব দিকে নদীর পাড় সংলগ্ন অস্থায়ী গরুর হাটের পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের গুলি উদ্ধার করে।

র‌্যাব-১০’র সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার মঙ্গলবার দুপুরে এক প্রেস রিলিজে জানান, র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫ রাউন্ড শর্টগানের গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।পরে যাচাই করে জানা যায় উদ্ধারকৃত ৫ রাউন্ড গুলি ২০২৪ সালের ৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনার সময় পুলিশ হেফাজত থেকে লুষ্ঠিত হয়েছিল।উক্ত সংহিংস ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত লুন্ঠিত ৫ রাউন্ড শর্টগানের গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।