আজঃ , , শ্রীনগরে ইত্তেফাকুল উলামা’র বিক্ষোভ - বিক্রমপুর প্রতিদিন

শ্রীনগরে ইত্তেফাকুল উলামা’র বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ণ
শ্রীনগরে ইত্তেফাকুল উলামা’র বিক্ষোভ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইত্তেফাকুল উলামা’র উদ্যোগে টঙ্গী ইজতেমা ময়দানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলার ইত্তেফাকুল উলামা’র সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শাহাদাৎ হোসাইন লস্করপুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি মো. মাকসুদুর রহমান, উপজেলা ইত্তেফাকুল উলামা’র সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী কাশেমী ও মাওলানা মো. শাহ জালাল, মুফতি আব্দুর রহমান, মাওলানা মো. আমিনুল ইসলাম, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মো. কামরুজ্জামান, বাতেন আব্দুল বাতেন প্রমুখ। এ সময় ইত্তেফাকুল উলামা’র শ্রীনগর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে নিরীহ ঘুমন্ত মুসল্লীদের উপর এনায়েতী সন্ত্রাসীদের হামলা ও মুসল্লী হত্যার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানান। বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের জোর দাবি করেছেন সংশ্লিষ্ট বক্তারা।