আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ইজতেমা মাঠে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

ইজতেমা মাঠে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
ইজতেমা মাঠে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ তৌহিদী জনতার ব্যানারে টঙ্গী ইজতেমা ময়দানে সাদ-পন্থি সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।শুক্রবার বাদ জুম্মা উপজেলার বালাশুর চৌরাস্তায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মাওলানা ইউনুচ আলী কাশেমীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি জয়নাল আবেদীন, মুফতি খালেদ সাইফুল্লাহ্, মুফতি মো. আক্তার হোসেন, মুফতি মঈনুল ইসলাম মাহমুদী, মুফতি আলী হায়দার জিহাদী, মুফতি তাজুল ইসলাম মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মো. রিয়াজসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে নিরীহ ঘুমন্ত মুসল্লীদের উপর এনায়েতী সন্ত্রাসীদের হামলা ও হত্যার ঘটনায় অভিযুক্ত হামলাকারী উগ্র-জঙ্গী সাদ পন্থিদের শাস্তির দাবি জানান।বাংলাদেশে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি করেন তারা।