মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রথম রমজানের ইফতার করেছেন সরকারি শিশু পরিবারের (বালক) সদস্যদের সাথে। তিনি রবিবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় অবস্থিত সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ইফতারে শরিক হন। এ সময় তিনি তাদের শিশুদের খোঁজ খবর নেন এবং রমজানে তার পক্ষ থেকে শিশুদের হাতে ফল ও ইফতার সামগ্রীসহ ক্রীড়া সামগ্রী তুলে দেন। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জুলাই-আগস্টের আন্দোলনে নিহত শ্রীনগরের ৩ জনের পিতা-মাতার সাথে কুশল বিনিময় করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।