আজঃ , , দৈনিক দেশের কন্ঠের শ্রীনগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন খান রাজু আহাম্মেদ - বিক্রমপুর প্রতিদিন
মুন্সিগঞ্জ

দৈনিক দেশের কন্ঠের শ্রীনগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন খান রাজু আহাম্মেদ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ
দৈনিক দেশের কন্ঠের শ্রীনগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন খান রাজু আহাম্মেদ

সাংবাদিক আলমগীর হোসেন সম্পাদিত সব পাঠকদের কাগজ দৈনিক ‘দেশের কন্ঠ’ পত্রিকার শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন খান রাজু আহাম্মেদ।

০৪ অক্টোবর বুধবার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত গার্ড হাতে পেয়েছেন।

এর আগে খান রাজু আহাম্মেদ দৈনিক ভোরের সময়,  গণকন্ঠ পত্রিকায় শ্রীনগর উপজেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক মুক্তখবর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।এছাড়াও দি বাংলা টাইমস নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেছেন খান রাজু আহাম্মেদ।

তিনি সাংবাদিকতার পাশাপাশি শ্রীনগর সব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন ও শ্রীনগর দলিল লিখন সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ও পালন করছেন।

রাজু আহাম্মেদ তার সফলতার জন্য সকলের নিকট দোয়া সহযোগিতা চেয়েছেন।পাশাপাশি তিনি দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর হোসেন কে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।