সাংবাদিক আলমগীর হোসেন সম্পাদিত সব পাঠকদের কাগজ দৈনিক ‘দেশের কন্ঠ’ পত্রিকার শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন খান রাজু আহাম্মেদ।
০৪ অক্টোবর বুধবার পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন স্বাক্ষরিত গার্ড হাতে পেয়েছেন।
এর আগে খান রাজু আহাম্মেদ দৈনিক ভোরের সময়, গণকন্ঠ পত্রিকায় শ্রীনগর উপজেলা প্রতিনিধি ও জাতীয় দৈনিক মুক্তখবর পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।এছাড়াও দি বাংলা টাইমস নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেছেন খান রাজু আহাম্মেদ।
তিনি সাংবাদিকতার পাশাপাশি শ্রীনগর সব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন ও শ্রীনগর দলিল লিখন সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ও পালন করছেন।
রাজু আহাম্মেদ তার সফলতার জন্য সকলের নিকট দোয়া সহযোগিতা চেয়েছেন।পাশাপাশি তিনি দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর হোসেন কে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।