মেরুদণ্ডের ক্যান্সারে ভুগছেন মুন্সীগঞ্জের লেখক, সাংবাদিক ও সংগঠক শেখ রাসেল ফখরুদ্দীন।বর্তমানে তার দিন কাটছে অর্থকষ্টে।ফলে তিনি দেশ ও বিদেশে থাকা মুন্সীগঞ্জবাসীর কাছ থেকে অর্থ সহযোগিতা চেয়েছেন।

শেখ রাসেল ফখরুদ্দীন মুন্সীগঞ্জের লেখক ও সাংবাদিক মহলে বেশ পরিচিত মুখ।তিনি ১৯৯১ সালের ১৫ নভেম্বর মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার বানারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বাবুল শেখ ও মাতা রাশিদা বেগম।দুই ভাই এক বোনের মধ্যে শেখ রাসেল ফখরুদ্দীন বড়।
রাসেল বানারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন।পরবর্তীতে বানারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করেন।
২০১০ সালের দিকে তিনি সাংবাদিকতা ও সাহিত্য জগতে প্রবেশ করেন। কলেজে পড়াকালীন সময়ে তিনি বিভিন্ন মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে জড়িয়ে পড়েন। আর্তমানবতারকল্যাণে কাজ করার মানষে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সম্পৃক্ত হন৷ এসময় তিনি টংগিবাড়ী উপজেলার হাসাইল গ্রামে উদয়াচল নামক একটি সামাজিক সংগঠনের সাথেও যুক্ত হন।
২০১১ সালে তার বেশ কিছু ছোট গল্প ও কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে তা পাঠক মহলে বেশ সমাদৃত হয়। তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন বিক্রমপুরের ইতিহাস নিয়ে। বিভিন্ন পত্র পত্রিকায় বিক্রমপুরের ইতিহাস নিয়ে এ পর্যন্ত তার প্রায় এক হাজার ফিচার ছাপা হয়েছে।
বিক্রমপুরের আঞ্চলিক ইতিহাস নিয়ে গবেষণা ও লেখালেখিতে বর্তমান প্রজন্মের মুন্সীগঞ্জের তরুণ লেখকদের মধ্য শেখ রাসেল ফখরুদ্দীন অন্যতম।তিনি দীর্ঘদিন সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার সাহিত্য সম্পাদক ও মুন্সীগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সহ সভাপতি পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বিক্রমপুরের সোনারং গ্রামের কৃতি সন্তান সত্যেন সেনের প্রতিষ্ঠিত উদীচী সংগঠনের সাথেও জড়িত ছিলেন। বর্তমানে তিনি টংগিবাড়ী থানা জনকল্যাণ সংঘ ও পাঠাগারের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।দীর্ঘদিন তিনি টংগিবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।তিনি মাসিক বিক্রমপুর, আমার বিক্রমপুর, মুন্সীগঞ্জ টাইমস, বিক্রমপুর চিত্র, মুন্সীগঞ্জের খবর, মুন্সীগঞ্জের বার্তা, বাংলার বর্ণমালা, দি নিউজ স্টেশন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন৷ এছাড়াও জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার টংগিবাড়ী উপজেলা প্রতিনিধি ছিলেন।
সামাজিক নানাবিধ কর্মকান্ডে অংশগ্রহণ ও বিক্রমপুরের ইতিহাস নিয়ে লেখালেখির কারনেই মূলত মুন্সীগঞ্জের অনেকের কাছে তিনি বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ।
হঠাৎ করে ২০২৩ সালের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।নানাবিধ পরিক্ষা নিরিক্ষার পর তার দুরারোগ্য মেরুদণ্ডের ক্যান্সার ধরা পড়ে।বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তেরটি রেডিওথেরাপি ও চার টি কেমোথেরাপি নিয়েছেন।আরো পাঁচটি কেমোথেরাপি নিতে হবে।
২১ দিন পর পর কেমোথেরাপি নিতে হয়।অসুস্থতা জনিত কারনে আড়াই বছরে তিনি প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার উপরে চিকিৎসা ব্যয় করেছেন।বর্তমানে আর্থিক টানাপোড়েনের কারনে তিনি একা তাঁর চিকিৎসা খরচ চালাতে পারছেন না।তাই সমাজের সবার কাছে তিনি আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
বিকাশ পার্সোনাল:01838559340 (রাসেল) Bank Name: Dutch Bangla Bank, Branch: Dholaikhal Account Name: PADMA HYDRAULIC CORPORATION Account Number : 3051100009294