মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের কান্দিপাড়া এলাকার দর্জিবাড়ি মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে এসব চিকিৎসা সেবা প্রদান করা হয়।এসময় ৪০৭ জন সুবিধাবঞ্চিত নারী পুরুষ ও শিশুদের ঔষধ সহ চিকিৎসা দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট আহমেদ রিফাত তাহমিদ, এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।