আজঃ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ কাল শ্রীনগরে হতে যাচ্ছে পাবলিক হেলথ ফেয়ার - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

কাল শ্রীনগরে হতে যাচ্ছে পাবলিক হেলথ ফেয়ার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ
কাল শ্রীনগরে হতে যাচ্ছে পাবলিক হেলথ ফেয়ার

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে Public Health Fair অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামীকাল বৃহস্পতিবার উপজেলার ভাগ‍্যকুল ইউনিয়নের কামারগাঁও আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী World Public Health Association (WFPHA) এর সহযোগিতায় Public Health Foundation Bangladesh (PHFBD)’র আয়োজনে Public Health Fair অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের প্রতিপাদ্য হচ্ছে Promoting Health and Wellness in Rural Countries।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য সংস্কার কমিটির অন্যতম সদস্য মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কৃতি সন্তান PHFBD’র প্রতিষ্ঠাতা প্রফেসর ডাঃ মোজাহেরুল হক-এর পৃষ্ঠপোষকতায় এই মেলা আয়োজন করা হবে।WFPHA প্রতিবছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে Public Health Week উদযাপন করে থাকে।

এতে ব‍্যক্তিগত পরিচ্ছন্নতা, স্যানিটেশন, পারিবারিক সহিংসতা, প্রতিরোধমূলক ব‍্যবস্থা গ্রহণ, বয়োসন্ধিকালীন স্বাস্থ্য ঝুঁকি ও সংশ্লিষ্ট বিষয়, তামাক দ্রব্য নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে আলোচনা, পরিবেশ সংরক্ষণ, প্রদর্শনী স্টলের মাধ্যমে প্রচারণা, স্কুল শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, দাঁতের যত্ন, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ইত্যাদি কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।

বিক্রমপুর রোটারি ক্লাব, Roche Bangladesh, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের Department of Public Health and Informatics ও Update Dental College বিভিন্ন কার্যক্রমে সহায়তা প্রদান করবে।

এই মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন PHFBD’র সভাপতি ডাঃ আফতাব উদ্দিন আহমেদ এবং সমন্বয়কের দায়িত্বে রয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ও PHFBD’র জীবন সদস্য মোঃ শাহাদৎ হোসেন।