মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে।মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।এতে শ্রীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ পরিদর্শিকা,পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ অংশ নেয়।

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনে ৫হাজার ৭শত ১০ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ৪হাজার ৫শত জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ২৩ হাজার ৫শত জন পরিবার কল্যাণ সহকারী যারা রাজস্বখাতভুক্ত হলেও তাদের কোনো নিয়োগবিধি নেই।নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধনের জন্য দীর্ঘ ২৬ (ছাব্বিশ) বছর যাবৎ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন, সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেও তারা কোনো সঠিক সমাধান না পেয়ে সারাদেশে এ কর্মসূচী পালন করছে।