পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ছবি : বিক্রমপুর প্রতিদিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শিরোপা জিতেছে ১নং ওয়ার্ড ক্রীড়া সংঘ।টাইব্রেকারে ৫-৪ গোলে দক্ষিণ রাড়িখাল ক্রীড়া সংঘকে হারিয়ে বিজয়ী হয় দলটি।শুক্রবার বিকালে উপজেলার মাইজপাড়া খেলার মাঠে রাঢ়ীখাল ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মীর সরফত আলী সপু।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব শিশির চৌধুরী আরিফের সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা শাখার সভাপতি সাব্বির রহমান বাহাদুরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি মোঃ আলমগীর হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল।
এতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু ফোরামের জেলা কমিটির সাঃ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,পরশ মাহমুদ, হক মান্নান ইসলাম দুলাল, রিমু খান ঠান্ডু, শরীফ কাজী,রহিম মোল্লা, সবুজ আলম, নয়ন ঢালী,হাকিম, রবিন আকন,সিফাত, জুম্মান, জরিপ,আলামিন, রিমন দেওয়ান, নূর আলম শেখ, মো: নূর আলম সহ অন্যরা।