আজঃ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৪, ১:৩৭ অপরাহ্ণ
সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু

সিন্ডিকেট মুর্দাবাদ, কৃষক জনতা জিন্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আয়োজনে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৮টা থেকে সিরাজদিখান ভূমি অফিস সংলগ্ন রাস্থার পাশে ন্যয্যমূল্যে সবজি বিক্রির কার্যক্রম শুরু হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করা শুরু হয়েছে।বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতেই এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধির মধ্যে জাকারিয়া আহমেদ সাদ, রাতুল হাসান শান্ত, সৌরভ মাঝি, ইয়ামিন শেখ, জুয়েল শেখ, মারফ হাসান, রাব্বি প্রমুখ।