মুন্সিগঞ্জের শ্রীনগরে খ্যাতি সম্পন্ন বিপনন কেন্দ্র ‘স্বপ্ন’ বালাশুর শাখার শুভ উদ্বোধন হয়েছে।শুক্রবার বিকালে বালাশুর চৌরাস্তার সারেং সুপার মার্কেটে স্বপ্ন শাখাটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মামুন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, স্বপ্নের ডিভিশনাল সেলস ম্যানেজার রঞ্জন আল মৃধা, ভাগ্যকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শাহ আলম সারেং, ইউপি সদস্য আইয়ুব খান, মোশারফ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাওন খান, সহ-সভাপতি আবির মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব ঘোষ, ছাত্রলীগ নেতা সাগর আহমেদসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্ন’র ফ্রেনসিস পার্টনার জানে আলম সারেং।