ছবি : সাম্পান জলতরঙ্গ হাউস বোট।
পর্যটকদের আকর্ষণ করবে সাম্পান জলতরঙ্গ।পদ্মায় ঘুরে বেড়াতে “সাম্পান জলতরঙ্গ” নামের দৃষ্টিনন্দন একটি হাউস বোট শুক্রবার যাত্রা শুরু করেছে।মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা গ্রামের পদ্মা নদীর পার থেকে এ হাউস বোটটি যাত্রা শুরু করে।শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা আর পানিতে টইটম্বুর পদ্মায় ঘুরবে পর্যটকরা।পদ্মা সেতুসহ পদ্মা নদীর আশেপাশের সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে দৈনিক বা সাপ্তাহিক বা মাসিক হিসেবে এই হাউস বোট ভাড়ার সুযোগ রাখা হয়েছে।বোটটিতে দক্ষ চালক এবং লাইভ জ্যাকটসহ নৌনিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।বোটে রান্না এবং থাকা- খাওয়ার সুব্যবস্থা আছে।সূর্যাস্ত এবং সূর্যোদয় ছাড়াও প্রকৃতি নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের সুযোগ থাকছে।নদীর শ্রোতধারা আর চাঁদের আলোতে সময় কাটানোর সুযোগ ও রাখা হয়েছে বোটটিতে।তাই ইট পাথরের নগর জীবনের ব্যস্ততা থেকে মুক্ত পরিবেশে সময় কাটাতে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসবেন বলে ধারনা করছেন হাউস বোট কর্তৃপক্ষ।দৈনিক, সাপ্তাহিক বা মাসিক হিসেবে যারা ভাড়া নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ০১৭৭৩৬১৫৬৭৯, ০১৭১২৪১১৯০১
এছাড়াও আরও বিস্তারিত তথ্য আসছে——-