আজঃ , , শ্রীনগর সরকারি কলেজের এইচএসসি ২০১০ ব্যাচের আনন্দ ভ্রমণ - বিক্রমপুর প্রতিদিন

শিরোনাম

শ্রীনগর সরকারি কলেজের এইচএসসি ২০১০ ব্যাচের আনন্দ ভ্রমণ


তাইজুল ইসলাম উজ্জ্বল প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৩, ২:৪৯ অপরাহ্ণ
শ্রীনগর সরকারি কলেজের এইচএসসি ২০১০ ব্যাচের আনন্দ ভ্রমণ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর সরকারি কলেজের এইচএসসি ২০১০ ব্যাচের বন্ধুদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।এসো মিলি প্রাণের স্পন্দনে, কাটুক সময় আত্মার বন্ধনে শ্লোগানে শুক্রবার (১৮ই আগস্ট) দিনব্যাপী ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা, কলাকোপা এলাকায় আনন্দ ভ্রমণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।এতে এইচএসসি ২০১০ ব্যাচের ১৬জন শিক্ষার্থী অংশনেয়।এর আগে গত ২০২১ইং সালের ২৪সেপ্টেম্বর শুক্রবার তাদের আরও একটি পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছিলো।যাতে শ্রীনগর সরকারি কলেজের ২০১০ইং সালের এইচএসসি ব্যাচের ২৮জন পুরুষ ও ৭জন নারী শিক্ষার্থী অংশ নেয়।

আনন্দ ভ্রমণ ও পূনর্মিলনী উপলক্ষে এক নৌভ্রমণের আয়োজন করা হয়।নৌভ্রমণটি সকাল ৯টায় শ্রীনগর সদরের সিজুয়ে কিন্ডারগার্টেন এলাকা থেকে যাত্রা শুরু করে, দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকায় গিয়ে নোঙ্গর করে।পরে বান্দুরা এলাকার একটি খেলার মাঠে ফুটবল খেলা গোসল ও স্থানীয় একটি মসজিদে জুম্মার নামাজ আদায় করে শিক্ষার্থীরা।পাশাপাশি চলে দুপুরের খাবারের জন্য রান্নার আয়োজন।

ফুটবল খেলা গোসল ও জুম্মার নামাজ শেষে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার আদনান পার্কে কিছু সময় অবস্থান করে বিশ্রাম, ঘোরাঘুরি ও ছবি তুলে শিক্ষার্থীরা।দুপুরের খাওয়াদাওয়া ও বিকালে আড়িয়াল বিলে নৌভ্রমণ চলাকালে নাচ-গানে মেতে উঠে তারা।সন্ধ্যা ৭টায় পূনরায় শ্রীনগর সদরের সিজুয়ে কিন্ডারগার্টেন এলাকায় এসে আনন্দ ভ্রমণের সমাপ্তি ঘোষণা করা হয়।

আনন্দ ভ্রমণ সফল করার জন্য শ্রীনগর সরকারি কলেজের এইচএসসি ২০১০ব্যাচের বন্ধুদের মধ্যে রাজিব পাল ও জাবের আল-বাকি হিমেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধুরা।